দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:৪০, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, লেনদেনের ব্যাখ্যা দিলেন কোচিং মালিক

নভেম্বর ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, লেনদেনের ব্যাখ্যা দিলেন কোচিং মালিক
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টারের মালিকের মাধ্যমে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনায় নতুন ব্যাখ্যা দিয়েছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তার দাবি, নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও তার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবে ওই অর্থ লেনদেন হয়েছিল। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরের চণ্ডীপুর কদমতলা মোড় এলাকায় নিউরন কোচিং সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুল ইসলাম। এ সময় অর্থ লেনদেনের পক্ষে বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন তিনি।

সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। তালাকনামায় দুজনের স্বাক্ষর রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিবাহবিচ্ছেদের সময় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারিত থাকলেও পরে ৫০ লাখ টাকায় সমঝোতা হয়।

সাইফুল ইসলাম বলেন, সমঝোতার দিন মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙানো হয়। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে মোট ৫০ লাখ টাকা জোগাড় করা হয়। এ সময় সাবিহা, মাহবুব ও তিনি নিজে উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে ছিলেন নিউরন নার্সিং কোচিং সেন্টারের কর্মী শোয়েব হুসাইন শান্ত।

সাইফুলের দাবি, সাবিহা ও মাহবুব দুজনই সরকারি চাকরিতে থাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করলে ভবিষ্যতে আইনগত জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন। এ কারণে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়। বন্ধুত্ব ও মানবিক বিবেচনায় তিনি এতে সম্মতি দেন। পরে তাঁর ব্যাংক হিসাব থেকে সাবিহার হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। বাকি এক লাখ টাকা সরাসরি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, পারিবারিক বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত সমঝোতার এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তাঁর ঠিক হয়নি। এ জন্য তিনি অনুতপ্ত। পুরো লেনদেনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

Recommended

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

2 years আগে
সুন্দরগঞ্জের মানবিক জন বান্ধব ও নিষ্ঠাবান সফল চেয়ারম্যান আমিনুল ইসলাম

সুন্দরগঞ্জের মানবিক জন বান্ধব ও নিষ্ঠাবান সফল চেয়ারম্যান আমিনুল ইসলাম

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743