দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৩, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১১

নভেম্বর ১, ২০২৬
in জাতীয়
A A
0
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১১

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. কামাল গাজী (৩২), মো. ওলিউল্লাহ অনিক (২০), আলিফ হোসেন ইমন (২৬), মো. নাহিদ হাসান (১৮), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মো. রমজান সরকার (১৮), মোয়াজ্জেম শাহরিয়া (নিয়াজ), জুবায়েদ ইসলাম জিসান (২২) এবং মো. মাহিম মোল্লা (১৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কামাল গাজী শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে মিছিল ও ভাঙচুরের জন্য লোক সংগ্রহের অভিযোগ রয়েছে। ওলিউল্লাহ অনিককে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পিকেটার হিসেবে উল্লেখ করেছে পুলিশ। আলিফ হোসেন ইমন, নাহিদ হাসান, আরিফ আকন্দ, জায়েদ করিম রিয়াজ, মোয়াজ্জেম শাহরিয়া, জুবায়েদ ইসলাম জিসান এবং মাহিম মোল্লাকেও আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে, মো. রমজান সরকার যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশের তথ্যের তালিকায় উল্লেখ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কামাল গাজীর বাড়ি পটুয়াখালী, ওলিউল্লাহ অনিকের কুষ্টিয়া, আলিফ হোসেন ইমনের মুন্সীগঞ্জ, নাহিদ হাসানের পঞ্চগড়, আরিফ আকন্দের গাইবান্ধা, জায়েদ করিম রিয়াজ ও মোয়াজ্জেম শাহরিয়ার কক্সবাজার, রমজান সরকারের পাবনা, জুবায়েদ ইসলাম জিসানের সাভার এবং মাহিম মোল্লার মাদারীপুরে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই রাজধানীর মিরপুর, পল্লবী, রূপনগর, কাফরুল ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে বসবাস করতেন।

এর আগে শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণের তথ্যও সামনে আসে। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তাকে শ্রমিক আন্দোলনে অংশ নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

2 years আগে
গোপালগ‌ঞ্জে মায়ের বাধায় আটকে গেলো শহীদ আরাফাতের মরদেহ উত্তোলন

গোপালগ‌ঞ্জে মায়ের বাধায় আটকে গেলো শহীদ আরাফাতের মরদেহ উত্তোলন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743