দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:১৪, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গাইবান্ধায়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

অক্টোবর ২৬, ২০২৬
in সারাদেশ
A A
0
গাইবান্ধায়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর
Share on FacebookShare on Twitter

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

​গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ATI) ভেতরে থাকা শহীদ মিনারের একটি পিলারের নিচের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ঘটনা ঘটে। 

এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপরে উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে।

​এ ঘটনায় দপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অধ্যক্ষ আরও জানান, গতকাল রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাত করার পর, আজ সকালে তিনি আরও উগ্র আচরণ করেন এবং ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

​এদিকে ​সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​তবে ​ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন । তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Recommended

গোমস্তাপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোমস্তাপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

1 year আগে
কুড়িগ্রামের উলিপুরে হাজার নারীর পাশে ‘নারী’ সংগঠন

কুড়িগ্রামের উলিপুরে হাজার নারীর পাশে ‘নারী’ সংগঠন

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743