দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:৫৪, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি হাতেনাতে আটক

অক্টোবর ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি হাতেনাতে আটক
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহীতে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মো. আল আমিন (৪৩) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রীও (৩৮) একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। আমাদের কাছে তথ্য ছিল, বিপুলসংখ্যক ইয়াবা পাচার হবে। এ কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে চলে যায়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রীও একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী মো. পারভেজ বলেন, রাতে আমরা ঘটনাটি নিজের চোখে দেখেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ওই ব্যক্তিকে আটক করেন। এসময় মোটরসাইকেলে তার স্ত্রীর কাছে থাকা একটি ব্যাগের মধ্যে ইয়াবা দেখতে পাই। ব্যাগভর্তি মাদক নিয়ে তারা দুজনকে সেখান থেকে নিয়ে যায়।

এদিকে, অভিযুক্ত শিক্ষক আটকের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক। তিনি বলেন, মোহাম্মদ আলামিন আমাদের প্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আপনার মাধ্যমে এই প্রথম শুনলাম, তিনি এমন একটি ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি আমার জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং সমাজের সবার জন্যই অত্যন্ত দুঃখজনক।

Recommended

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

2 years আগে
ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন

ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743