নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন , মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।


