দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৫১, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

এক ইউপি সদস্য রাতারাতি লুটে নিলো স্কুল ঘর

অক্টোবর ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
এক ইউপি সদস্য রাতারাতি লুটে নিলো স্কুল ঘর
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে সরকারি অর্থে নির্মিত একটি প্রাথমিক বিদ্যালয় ভবন রাতারাতি ভেঙে লুটে নেওয়ার তীব্র অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। কোনো প্রশাসনিক অনুমোদন বা বিকল্প পাঠদানের ব্যবস্থা না করেই ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ভেঙে ফেলায় খোলা আকাশের নিচে গাছতলায় বসে মডেল টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম রহমতপুর দেবারিখোলা অষ্টআশির চরের শিশুদের একমাত্র শিক্ষার ভরসা ছিল ‘খেওয়ার আলগা চর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। স্থানীয়দের অভিযোগ, গত ১ অক্টোবর নদীভাঙনের অজুহাত দেখিয়ে বিদ্যালয়টি ভেঙে ফেলেন যাত্রাপুর ইউপি সদস্য মোঃ ছাইফুর রহমান ও তার সহযোগীরা।

প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ কক্ষের টিনশেড ভবনটির পাশাপাশি চলতি বছরেই (২০২৬) প্রায় ১১ লাখ টাকা খরচে তৈরি ওয়াশ ব্লকের ইট, লোহার অ্যাঙ্গেল, সিঁড়ি ও টিন সরিয়ে ফেলা হয়েছে। চরের অন্য বাড়িঘর অক্ষত থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে বিদ্যালয়টি ভাঙার পর বাকি মালামাল নদীতে বিলীন হয়েছে বলে নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ জানান ক্ষুব্ধ এলাকাবাসী।

বিদ্যালয় অবকাঠামো না থাকায় গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা খোলা আকাশের নিচে গাছতলায় অনুষ্ঠিত হচ্ছে। দুর্গম এলাকার শিশুদের শিক্ষার এই করুণ দশায় চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জাহানারা বেগম জানান, ইউপি সদস্য মোঃ ছাইফুর রহমান লোকজন নিয়ে এসে বিদ্যালয়টি ভেঙে সব মালামাল নিয়ে গেছেন। তবে কোনো নিয়ম বা অনুমোদন ছাড়া কেন তা ভাঙ্গা হলো, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। অ্যাডহক কমিটির সদস্য আনোয়ার হোসেনও জানান, স্কুল ভাঙার বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি।

অনুসন্ধানে জানা যায়, যে কমিটির পরিচয় দিয়ে ছাইফুর মেম্বার স্কুল ভবনটি ভেঙেছেন, সেই কমিটি এখনো অনুমোদনই পায়নি।

এদিকে, ম্যানেজিং (অ্যাডহক) কমিটির সভাপতি ও কুড়িগ্রাম সদর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি মৌখিকভাবে ইউপি সদস্যকে বিদ্যালয়টি ভাঙতে বলেছিলেন। তবে লিখিত অনুমোদন বা বিকল্প পাঠদানের ব্যবস্থা ছাড়া কীভাবে তিনি এমন মৌখিক নির্দেশ দিলেন—সংবাদকর্মীদের এই প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

Recommended

রাজশাহীর বারিন্দ মেডিকেলের নার্সিং সুপারকে জোর করে বহিষ্কারের অভিযোগ

রাজশাহীর বারিন্দ মেডিকেলের নার্সিং সুপারকে জোর করে বহিষ্কারের অভিযোগ

2 years আগে
ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743