দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৪৬, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস

অক্টোবর ১০, ২০২৬
in সারাদেশ
A A
0
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে হাসপাতালটি ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সিটি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও ক্যাবিন, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক মহোদয় আমাকে এখানে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও এর ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে ঠিকমতো স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। তিনি ইতোমধ্যে মানুষের প্রতি তাঁর দরদ ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই হাসপাতালকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো আমার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে। রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হাসপাতালের উন্নয়নে যতটুকু সম্ভব, আমরা অবশ্যই সহযোগিতা করব। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করা হবে। আমি এই হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা দেখছি।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ হাসপাতালের কোন উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করবো। আজকে আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে সিটি হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

রাসিক প্রশাসক আরো বলেন, রাজশাহী নগরীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে আমি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি সহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফরোজ, ২৪ নং ওয়ার্ড বিএনপির মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended

শিবগঞ্জে দুই ইটভাটা বন্ধ ঘোষণা, দেড় লাখ টাকা অর্থদন্ড

শিবগঞ্জে দুই ইটভাটা বন্ধ ঘোষণা, দেড় লাখ টাকা অর্থদন্ড

2 years আগে
বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743