দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:৫৩, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

সেপ্টেম্বর ১২, ২০২৬
in সারাদেশ
A A
0
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহী, ১২ সেপ্টেম্বর: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেছেন, পরিচ্ছন্নতার কাজে শুধু কর্মীদের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ স্থান নিজেকেই পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠান রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে সরকারি অফিসগুলোর আঙিনা পরিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ডেঙ্গুর হটস্পট এবং পৌরসভা ও সিটি করপোরেশনের ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

তিনি আরও বলেন, অভিযানটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য জেলার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িঘরের ছাদ ও টবে জমে থাকা পানি অপসারণসহ অফিস ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কার্যক্রমকে সর্বজনীন রূপ দিতে গার্লস গাইড, স্কাউট ও ‘বিডি ক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মামুন অর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের আঙিনা পরিষ্কারের মাধ্যমে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Recommended

কমলনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

কমলনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

1 year আগে
স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলেন হিরো আলম

স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলেন হিরো আলম

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743