দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:৩৮, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার, পলাতক মাদক ব্যবসায়ীরা

সেপ্টেম্বর ৯, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার, পলাতক মাদক ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

মাহাবুল ইসলাম মুন্না  গোদাগাড়ী (রাজশাহী):

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সদর কোম্পানির একটি অভিযানিক দল গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমগাছের নিচে অভিযান পরিচালনা করে।

র‍্যাবের দাবি, অভিযানের সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি স্বচ্ছ পলিথিনে রাখা বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। পাঁচটি প্যাকেটে সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন ছিল।

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recommended

জাতীয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

জাতীয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

2 months আগে
যৌন হয়রানিসহ নানা অভিযোগে ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

যৌন হয়রানিসহ নানা অভিযোগে ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743