দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:৫৪, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

৭ বছর আগে বন্যায় ভেঙেছে সেতু, কাঠের সাঁকোই ভরসা

আগস্ট ৩১, ২০২৬
in সারাদেশ
A A
0
৭ বছর আগে বন্যায় ভেঙেছে সেতু, কাঠের সাঁকোই ভরসা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

২০১৯ সালের বন্যায় সেতু ভেঙে যাওয়ার পর কেটে গেছে প্রায় সাত বছর। অথচ সেই সেতুর জায়গায় এখনো তৈরি হয়নি নতুন কোনো সেতু। ভাঙা সেতুর ওপর কাঠের সাঁকো বানিয়ে কোনো রকমে চলছে যাতায়াত।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী বাজার এলাকায় প্রতিদিন এই সাঁকো পেরোতে গিয়ে ঝুঁকি নিচ্ছেন কয়েক হাজার মানুষ। বর্ষায় পানির স্রোত বাড়লে সেই ঝুঁকি হয়ে ওঠে আরও ভয়াবহ।

স্থানীয় বাসিন্দারা জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী বাজারের এই পথ দিয়ে প্রতিদিন সুখের বাতির চর, উত্তর খাউরিয়া, পশ্চিম খেদাইমারী, কলেজপাড়া, চরঘুঘুমারী, গেন্দার আলগাসহ আশপাশের চরাঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সেতুটি ভেঙে যাওয়ার পর তাদের চলাচলে দুর্ভোগ বেড়েছে।

এ পথে রয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী মহাবিদ্যালয় ও চর শৌলমারী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়। ফলে প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও নড়বড়ে সাঁকোটি পার হতে হয়। বর্ষাকালে পানির প্রবাহ বাড়লে ঝুঁকি আরও বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, কাঠের তৈরি সাঁকোটির বিভিন্ন অংশ নড়বড়ে। এর ওপর দিয়ে ঘোড়ার গাড়ি, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল করছে। একসঙ্গে যানবাহন চলাচলের সময় সাঁকোটি দুলতে থাকে। ওই সাঁকোয় যানবাহন উঠলে ভয়ে পাশে দাঁড়িয়ে থাকেন পথচারীরা। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মোঃ ফুলচান শিকদার বলেন, ‘২০১৯ সালের বন্যায় সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে আমরা খুব কষ্ট করে চলাচল করছি। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। এত বছর হয়ে গেল, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা হলো না।’

এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন জানিয়ে ওই এলাকার মোঃ শরিফুল মিয়া ও মোঃ তোফাজ্জল শিকদার বলেন, ‘বাজার, স্কুল-কলেজ ও প্রয়োজনীয় কাজে যেতে হলে এই সাঁকো পার হতে হয়। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়।’

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী বাজারের ব্যবসায়ী মোঃ মুন্না শেখ বলেন, ‘সেতু না থাকায় শুধু যাতায়াতেই সমস্যা হচ্ছে না, ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়ছে। দূরের চরাঞ্চলের মানুষ বাজারে পণ্য নিয়ে আসতে ঝুঁকি ও বাড়তি সময়ের মুখে পড়েন। একটি স্থায়ী সেতু হলে এ এলাকার মানুষের চলাচল সহজ হবে।’

ঘোড়ার গাড়িচালক মোঃ জবিউল মিয়া বলেন, ‘ঘোড়ার গাড়ি নিয়ে এই সাঁকো পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। একটু এদিক-ওদিক হলে গাড়ি উল্টে যেতে পারে। তবু বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে সাঁকো দিয়েই যেতে হয়।’

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম খোকন বলেন, ‘সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শৌলমারী বাজার থেকে ওই রাস্তার ৮০০ মিটার সড়কে খুব দ্রুত কার্পেটিংয়ের কাজ শুরু হবে।’

Recommended

নওগাঁয় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

2 years আগে
নড়াইলে শতবর্ষী বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

নড়াইলে শতবর্ষী বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743