দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:১১, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

তানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলকে রক্ষার চেষ্টা

আগস্ট ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
তানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলকে রক্ষার চেষ্টা
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরে ফেমাস (এনজিও) কার্যালয়ের ঘরে কর্মকর্তা আশরাফুল ইসলামকে নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। যা রীতিমত উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। সেই সাথে দ্রুত তদন্ত সাপেক্ষে কথিত এই এনজিওর লাইসেন্স বাতিল সহ লম্পট আশরাফুল ইসলামের কঠোর শাস্তির দাবি উঠেছে। 

জানা গেছে, মুন্ডুমালা পৌর সদরের তিন তলা একটি বাড়ির এক তলায় কথিত এই ফেমাস এনজিওর কার্যালয়। এবং ওই নারী কর্মী তিন তলায় বসবাস করেন। গত শুক্রবার (১৪ আগস্ট) ছুটির দিন সকালে (এনজিও) পরিচালক আশরাফুল ইসলাম ও নারী মাঠকর্মীকে আপত্তিকর অবস্থায় একই কক্ষে দেখতে পান স্থানীয় কয়েকজন। এমতাবস্থায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ওই বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় জমে তারা তাদের অবরুদ্ধ করে রাখেন। 

এসময় তাদের শাস্তির দাবিতে উৎসুক জনতা মুন্ডুমালা বাজারে বিক্ষুব্ধ হয়ে ফেমাস কার্যালয়ের সামনে কথিত এনজিওর লাইসেন্স বাতিল সহ আশরাফুল ইসলামের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে ঘটনা মীমাংসার জন্য সেখানে পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিএসবি) সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত হয়। তিনি দীর্ঘ  সময়  সেখান অবস্থান করেন এবং আশরাফুলকে সেখানে অবরুদ্ধ রেখেই ওই নারীকে নিয়ে বেরিয়ে আসেন।

পরবর্তীতে সন্ধ্যার পর ডিএসবির দুই সদস্য, বিএনপির স্থানীয় দুই নেতা, ছাত্রলীগ নেতা বিশালের বাড়ির মেইন গেটে তালা দিয়ে তিন তলায় ওই নারী কর্মীর ঘরে অভিযুক্ত আশরাফুল ইসলামের সঙ্গে  প্রায় ঘন্টাব্যাপী রুদ্ধতার বৈঠক করেন।

এদিকে বৈঠক শেষে আশরাফুল ইসলামকে রেখেই তারা বেরিয়ে আসেন। এসময় বিক্ষুব্ধ জনতা ডিএসবি আবুল কালাম আজাদের পথরোধ করে ওই নারীকে বের করে নিয়ে যাওয়ার কারণ জানতে চাই। বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচতে ডিএসবি আজাদ কৌশলে সেখান থেকে সটকে পড়েন। 

যার ফলে ডিএসবির এমন জঘন্য কান্ডে তাকে ঘটনার পর দিনই দ্রুত রাজশাহীতে ক্লোজ করে নেন উর্দ্ধতন কর্মকর্তা। 

এনিয়ে ঘটনার সপ্তাহ পার হলেও কোন বিচার না হওয়ায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে ঘটনার পর থেকেই পরিচালক আশরাফুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। 

এবিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও কল গ্রহণ না করায় আশরাফুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা দেয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে রাজশাহী জেলা ডিএসবির ইন্সপেক্টর  খায়রুল ইসলামকে জানানো হলে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। 

সচেতন মহলের মন্তব্য, এই এনজিওর কর্মকর্তা আশরাফুল ইসলাম এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে। কিন্তু রহস্যজনক কারণে বার বার রেহাই পেয়ে যাচ্ছে লম্পট আশরাফুল ইসলাম।

Recommended

সব ছুটি বাতিল এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের

সব ছুটি বাতিল এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের

2 years আগে

সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743