দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:৩৮, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে সাংবাদিককে মারধর; বিএনপি’র ১৪ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের 

আগস্ট ৯, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে সাংবাদিককে মারধর; বিএনপি’র ১৪ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের 
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্টার টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের উপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে উলিপুর থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 

শনিবার (৮ আগস্ট) বিকালে জুবাইরের পক্ষে এজাহার দাখিল করেন উলিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উলিপুর উপজেলা বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী মোঃ রফিক হাসান, ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলেন, ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। শনিবার দুপুরে বাড়ি ফিরেছি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। বর্তমানে শরীর অনেকটা ভালো। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে শনিবার থানায় এজাহার দিয়েছি। আশা করছি পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে। না হলে আগামীতে আমি তো বটে অন্য সাংবাদিকরাও এমন হামলা থেকে রেহাই পাবেন না।’    

এদিকে এজাহার গ্রহণ করলেও তা শনিবার রাত ৮টা পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। জানতে চাইলে উলিপুর থানার (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recommended

দাখিলের ২ বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

দাখিলের ২ বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

1 year আগে
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743