দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:৪৩, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ

আগস্ট ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে টাকার বিনিময়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উলিপুর থানার সাব-ইন্সপেক্টরের (এসআই) খাইরুল ইসলামের বিরুদ্ধে।

গত শুক্রবার(৩১ জুলাই) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর পৌরসভা নিজাই খামার এলাকার হাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী ওই এসআইকে অবরুদ্ধ করে রাখলে দীর্ঘ ৫ ঘণ্টা পর স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় তিনি মুক্ত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মজনু মিয়া নামের এক ব্যক্তি তার স্ত্রী বিথি বেগমকে পিটিয়ে দুই কানের পর্দা ফাটিয়ে দেন এনং গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় গ্রামবাসী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিভাবক ও গ্রামবাসী সালিশ বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন মজনুর বাবার ফোন পেয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর ডিউটিরত উলিপুর থানার এসআই খাইরুল ইসলাম সহ একজন পুলিশ সদস্যসহ বিকাল ৪ টার সময় ঘটনাস্থলে আসেন।

অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে পৌঁছে ওই এসআই রক্তাক্ত জখমের মূল অভিযুক্তকে হেফাজতে না নিয়ে উল্টো কৌশলে একটি লাথি মেরে সালিশ বৈঠক থেকে তাড়িয়ে দেন এবং মজনু দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বজন ও গ্রামবাসীদের দাবি, মজনুর বাবার কাছ থেকে অবৈধ সুবিধা (টাকা) নিয়ে ওই এসআই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।আসামিকে এভাবে তাড়িয়ে দেওয়ার ঘটনায় উপস্থিত জনতা চরম ক্ষুব্ধ হয়ে ওই এসআইকে অবরুদ্ধ করে ফেলে। অবস্থা বেগতিক দেখে সাথে থাকা অন্য পুলিশ সদস্য দ্রুত কেটে পড়লেও অবরুদ্ধ এসআই অবমাননাকর পরিস্থিতিতে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা আটকে থাকেন।

পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে পরিস্থিতি শান্ত করার জন্য আবার সালিশ বৈঠক বসান এবং ওই বৈঠকের অংশ হিসেবে এসআই খাইরুল সালিশের শেষ পর্যন্ত ওখানেই অবস্থ করেন।

জরুরি ডিউটিতে গিয়ে ফৌজদারি অপরাধের অভিযুক্তকে নিজ হেফাজতে না নিয়ে সালিশে অংশ নেওয়া এবং আসামিকে তাড়িয়ে দেওয়ার এই ঘটনায় ওই এসআই-এর পেশাদারিত্ব ও ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে পুরো এলাকায়।

এ ঘটনায় অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ছেলেটিকে বের করে আনি। আমি তাকে শাসন করার জন্য একটি লাথি মারি। এরপর কথা বলার সময় সে পাশের দিকে চলে যায়, পরে আর তাকে পাওয়া যায়নি। আমাকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। স্থানীয় মেম্বার লিটন মিয়া ও রফিকুল ইসলাম মীমাংসার চেষ্টা করবেন জন্যে আমি ওখানে ২,৩ ঘন্টা অপেক্ষা করি। অবৈধ সুবিধা নেয়ার কথা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recommended

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

2 years আগে
কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743