দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:২৫, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

স্বেচ্ছাসেবকদল নেতার পুকুরে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জুলাই ৩১, ২০২৬
in সারাদেশ
A A
0
স্বেচ্ছাসেবকদল নেতার পুকুরে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের লিজগ্রহীতা ও দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোর গ্রামের লহলামারী পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

গাজীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুজন আলী অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৬০ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। তিনি আরও জানান, একই পুকুরকে কেন্দ্র করে তিন বছর আগেও বিরোধের জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছিল। এবার তিনি ৭ লাখ ৫০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তবে বিরোধের জেরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭৪ বোতল ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭৪ বোতল ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি

2 years আগে
নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743