দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:০৮, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর: ধর্মমন্ত্রী

জুলাই ২১, ২০২৬
in জাতীয়
A A
0
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর: ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৭-এ তাঁবু এবং ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবা দেয়া হবে।

সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা দেয়া হবে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি—মোট চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ সার্ভিস প্যাকেজ বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা, ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা এবং এবার তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ২০২৭ সালের হজের জন্য যে দেশেই থাকুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পরে পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

এছাড়া হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Recommended

নওগাঁর মান্দায় ছেলের মারধরে বাবা গুরুতর আহত

নওগাঁর মান্দায় ছেলের মারধরে বাবা গুরুতর আহত

2 years আগে
প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743