দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:২০, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

জুলাই ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুবসমাজ ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে হোটেল এক্স এর সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে গ্রিন ভয়েজ প্রকল্পের আওতায় আয়োজিত হাই লেভেল ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে গাছের চারা রোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বনায়ন ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে শুধু ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নয়, বাস্তব অর্থেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, স্ট্রিট লাইট উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব উদ্যোগ সফল করতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে রাজশাহী আরও পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে। রাজশাহী সিটি কর্পোরেশন ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিভিন্ন উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে জলবায়ু নীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বিষয়ে নীতিনির্ধারক ও যুব নেতাদের মতবিনিময় বিভাগীয় সংলাপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্তর্ভূক্তিমূলক নীতি প্রণয়ন, জলবায়ু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর ও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়। প্রোগ্রামে গ্রিন ভয়েজ প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ উপস্থাপনের পাশাপাশি জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে নারী ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে দ্যা আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশীজনরা উপস্থিত ছিলেন।

Recommended

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ

১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন হয়েছে ঢাকা : আসিফ মাহমুদ

1 year আগে
কুড়িগ্রামের চিলমারীতে ভাতা কার্ডের নামে প্রতারণা, উধাও অভিযুক্ত কর্মচারী

কুড়িগ্রামের চিলমারীতে ভাতা কার্ডের নামে প্রতারণা, উধাও অভিযুক্ত কর্মচারী

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743