দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:০৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কাদামাখা রাস্তায় কাঁধে চড়ে বিয়ের আসরে বর, ভিডিও ভাইরাল 

জুলাই ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
কাদামাখা রাস্তায় কাঁধে চড়ে বিয়ের আসরে বর, ভিডিও ভাইরাল 
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় কাঁদামাখা রাস্তায় আটকে যায় একটি বরযাত্রীর বহর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অন্যের কাঁধে চড়েই বিয়ের আসরের উদ্দেশে রওনা দেন বর।

সোমবার (১৩ জুলাই) সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, গত শুক্রবার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ভাটিগ্রাম এলাকার বাসিন্দা মোঃ হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হতেই কাঁচা রাস্তার বেহাল চিত্র সামনে আসে। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তার যেসব স্থানে কাদা বেশি ছিল, সেখানে অন্যের কাঁধে চড়ে পথ পাড়ি দেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে।

বরের বন্ধু মোঃ নাজিউর ইসলাম বলেন, বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলার সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ মর্জিনা বেগম বলেন, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

তিনি বলেন, বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেক জায়গায় ধান রোপণ করা যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

Recommended

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

1 year আগে
যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন

যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743