দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:৩৮, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ৬ ড্রেজার ধ্বংস, এমপি শামীম কায়সারের নেতৃত্বে অভিযান

জুলাই ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ৬ ড্রেজার ধ্বংস, এমপি শামীম কায়সারের নেতৃত্বে অভিযান
Share on FacebookShare on Twitter

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

​গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চলা এক আকস্মিক অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি শক্তিশালী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​জানা গেছে, শুক্রবার বিকেলে সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী থেকে বামনহাজরা গ্রামের মধ্যবর্তী বাঙালি নদীতে উপস্থিত হন। এ সময় নদীর মাত্র এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনে সক্রিয় ৫টি এবং অভিযানের পরবর্তী পর্যায়ে আরও ১টিসহ মোট ৬টি ড্রেজার মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অভিযান পরিচালনাকালে সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বলেন, “গোবিন্দগঞ্জের মাটিতে অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা এবং মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদী থেকে এভাবে অবাধে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে স্থানীয় বিভিন্ন গ্রাম ও বাজার বিলীন হওয়ার মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। তাই পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কুফল সম্পর্কে সচেতন করছি। অবৈধ কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

​অভিযানকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামসিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ছাড়াও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​এদিকে, সংসদ সদস্যের সরাসরি উপস্থিতিতে এই কঠোর অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। নদী তীরবর্তী বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে তারা দীর্ঘ দিন ধরে আতঙ্কে ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Recommended

রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

4 weeks আগে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

1 month আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743