দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:১৭, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবী গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মো.মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রেমতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের দায়ে ১৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম বলেন, “মাদক নির্মূলে মাননীয় ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রেমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মাদকাসক্তদের পরিবারের সদস্যরা। তারা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, শুধুমাত্র মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, বরং যেসব মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় মাদক পৌঁছায়, তাদেরও আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের মতে, মাদকের উৎস ও কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে তবেই প্রকৃত অর্থে মাদক নির্মূল সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলেরও প্রত্যাশা, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান গোদাগাড়ী ও প্রেমতলী অঞ্চলে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recommended

৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

2 years আগে
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743