দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৩৩, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৭ বাংলাদেশির অনন্য সাফল্য 

জুন ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৭ বাংলাদেশির অনন্য সাফল্য 
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল (বিমানবিদ্যা) বিষয়ে পড়াশোনা শেষ করে অসামান্য দক্ষতা অর্জন করেছেন সাতজন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো চীনের কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিশেষায়িত ও অত্যাধুনিক বিষয়ে পড়ার সুযোগ দিয়েছে। রবিবার দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।

চীনের ‘তিয়ানজিন চীন-জার্মান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস’-এ আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঝাং ড্যান-ইয়ান এবং বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সচিব ঝাং ইয়ংওয়াং।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বক্তব্যে তারা বলেন, আমরা শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের সব দেশকে সাথে নিয়ে আধুনিক বিমান ও হেলিকপ্টার তৈরি করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রতিটি দেশের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

বিমান নির্মাণ এবং অ্যারোনটিক্যাল বিষয়ে দক্ষতা অর্জনকারী এই সাত বাংলাদেশি শিক্ষার্থীর একজন রাজশাহীর কৃতি সন্তান সাকিবুল ইসলাম সিয়াম।

সমাবর্তন শেষে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, আমরা আমাদের অর্জিত জ্ঞান দিয়ে দেশের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ ও সরকার যদি আমাদের সঠিক সুযোগ করে দেয়, তবে আমরা বিশ্বদরবারে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় তুলে ধরতে প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দক্ষতা অর্জন করা এই সাতজন মেধাবী শিক্ষার্থী আগামী ৮ তারিখ বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। দেশের এভিয়েশন খাতে তাদের এই মেধা ও দক্ষতা বড় ধরনের অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Recommended

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণসভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণসভা

2 years আগে
সিংড়ায় খাল আবর্জনা মুক্ত অভিযানে ইউএনও

সিংড়ায় খাল আবর্জনা মুক্ত অভিযানে ইউএনও

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743