দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:১৮, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের শিশু ফাহিমকে বাঁচাতে প্রয়োজন আরো ৬ লাখ টাকা

মে ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের শিশু ফাহিমকে বাঁচাতে প্রয়োজন আরো ৬ লাখ টাকা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সি মোঃ ফাহিম আহমেদের চিকিৎসা থেমে গেছে অর্থের অভাবে। তাকে সুস্থ করতে প্রয়োজন আরও প্রায় ছয় লাখ টাকা। কিন্তু এরই মধ্যে সর্বস্ব বিক্রি করে চিকিৎসা চালানো পরিবারটির পক্ষে এ অর্থ জোগাড় করা অসম্ভব।

মোঃ ফাহিম আহমেদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান ও মোছাঃ ফেন্সি আক্তার দম্পতির একমাত্র সন্তান। প্রায় এক বছর আগে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলেকে বাঁচাতে মিজানুর রহমান তার মোবাইল ফোনের দোকান বিক্রি করে দেন। পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে ঋণ, বসতভিটা বন্ধক এবং স্বজন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় এ পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এতে ফাহিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপিসহ আরও দেড় বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

তবে বর্তমানে পরিবারটি চরম অর্থসংকটে পড়েছে। কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ফাহিমের বাবা মোঃ মিজানুর রহমান বলেন, ‘আমার ছেলেটা এখন আগের চেয়ে ভালো আছে। ডাক্তার বলেছেন, নিয়মিত চিকিৎসা চালাতে পারলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের আর কোনো সম্বল নেই। ছেলের চিকিৎসার জন্য সব বিক্রি করে এখন আমি নিঃস্ব। এখন মানুষের সহায়তা ছাড়া ছেলেটার চিকিৎসা চালানো সম্ভব নয়।’

ফাহিমের দাদা মোঃ আব্বাছ আলী বলেন, ‘নাতির চিকিৎসার জন্য বাড়িঘর, দোকান সব বিক্রি করেছি। এখন নিজেরাও দুবেলা খেয়ে না খেয়ে কষ্টে আছি। তবু নাতিটাকে বাঁচাতে চাই।’

মা মোছাঃ ফেন্সি আক্তার বলেন, ‘আমার সন্তান অন্য বাচ্চাদের মতো খেলতে চায়, স্কুলে যেতে চায়। অন্য বাচ্চাদের স্কুলে যাওয়া দেখে সে আমায় জড়িয়ে ধরে বলে, মা আমি কবে স্কুলে যাব? এই কথা শুনলে বুক ভেঙে যায়। আমরা সব বিক্রি করে শেষ করেছি। এখন কীভাবে চিকিৎসা করাব, বুঝতে পারছি না।’

একমাত্র ছেলেকে বাঁচাতে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়েছে পরিবারটি। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

রাজারহাট উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান ব‌লেন, শিশু ফা‌হিমকে সমাজ‌সেবা অধিদপ্তর থে‌কে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া তা‌কে প্রতিমা‌সে ওষু‌ধের জন‌্য সহ‌যো‌গিতা করা হ‌চ্ছে। যা প্রয়োজ‌নের তুলনায় খুবই সামান‌্য। তাই ফা‌হি‌মের চি‌কিৎসার জন‌্য দে‌শের বিত্তবান‌দের এগিয়ে আসার আহ্বান ক‌রেন এ কর্মকর্তা।

Recommended

কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

4 months আগে
গোমস্তাপুরে প্রবাসীর স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার 

গোমস্তাপুরে প্রবাসীর স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743