দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:১৮, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গাইবান্ধায় দুদকের গণশুনানি: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

মে ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
গাইবান্ধায় দুদকের গণশুনানি: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
Share on FacebookShare on Twitter

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

​গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব জনাব মোহাম্মদ খালেদ রহীম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম।  এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

​গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা, পাসপোর্ট,  শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

​সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recommended

১৩ বছর পর মিথ্যা মামলায় খালাস পেলেন শিবগঞ্জের বিএনপি-জামায়াতের কর্মীরা

১৩ বছর পর মিথ্যা মামলায় খালাস পেলেন শিবগঞ্জের বিএনপি-জামায়াতের কর্মীরা

12 months আগে
আ. লীগ কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

আ. লীগ কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743