দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:৪১, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃত্বে রবীন-লিমন-আবির

মে ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃত্বে রবীন-লিমন-আবির
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি। এতে মূল্যায়ন করা হয়েছে দুঃসময়ের ত্যাগী ছাত্রনেতাদের।  শনিবার (২ মে) রাতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত এ কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে করা হয়েছে  সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এদের মধ্যে রবীন এর আগে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর সদস্য সচিব লিমন ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক। এছাড়া আবির ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের রাজশাহী মহানগর ও কয়েকটি থানা কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরপর নিজেদের মতো কার্যক্রম পরিচালনা করতে থাকেন ছাত্রদেল নেতারা।

রাজশাহী মহানগর ছাত্রদেলের সাবেক নেতারা জানিয়েছেন, নতুন দায়িত্ব পাওয়া প্রত্যেকেই দলের দুঃসময়ের কান্ডারি ছিলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীদের নিয়ে নানা কার্যক্রম করেছেন। অপেক্ষার পর হলেও তাদের কেন্দ্র থেকে মূল্যায়ন করায় বিএনপির এ শক্তিশালী দুর্গে ছাত্রদল আরও চাঙা হবে। ঘোষিত নতুন এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি ফিরবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রাইহান রবীন বলেন, দলীয় আদর্শ অনুযায়ী আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে জোর দেব।

Recommended

মাথায় বিরল রোগ আক্রান্ত কুড়িগ্রামের সিফাত, সহযোগিতার আবেদন পরিবারের

মাথায় বিরল রোগ আক্রান্ত কুড়িগ্রামের সিফাত, সহযোগিতার আবেদন পরিবারের

7 months আগে
৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743