দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:১৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার
Share on FacebookShare on Twitter

মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের  মকরমপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর ছয় বছরের শিশু শরিফার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগীবাড়ি এলাকার শহিদুল ইসলামের শিশুকন্যা।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নানা বাড়ির এক আত্মীয়ের সাথে মকরমপুরে তাফসীর শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।বিষয়টি জানাজানি হলে সাথে সাথে ওই মাহফিল থেকে শিশুটি নিখোঁজের মাইকিং করা হয়। পরের দিন শনিবার এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় জিডি দায়ের করে।

জিডির সুত্র ধরে পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে অন্তর (২০) কে আটক করে। সে জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ধানক্ষেত ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য মোতাবেক পুলিশ ওই ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার নবাগত ওসি নুরে আলম জানান, উদ্ধারকৃত লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়েরকৃত জিডিটি নিয়মিত  মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

Recommended

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাতে জনসমুদ্র

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাতে জনসমুদ্র

4 months আগে
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাওয়াশ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাওয়াশ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743