দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:১৯, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি পন্থী মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, অনুষ্ঠান পণ্ড

মার্চ ২৬, ২০২৬
in সারাদেশ
A A
0
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি পন্থী মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, অনুষ্ঠান পণ্ড
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেওয়া নিয়ে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে,উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে, সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এ সময় উপস্থিতদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের অভিযোগ করেন,দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলার সুযোগ পাইনি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন আমাকে বাধা দেন। আমি বিএনপি-প্রন্থী হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

অন্যদিকে সাবেক শিবগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন,মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান শেষ হয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিক আজিজ জানান,বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়।

Recommended

দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

1 year আগে

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ : ডিএমপি

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743