দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:১০, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

মার্চ ২১, ২০২৬
in জাতীয়
A A
0
ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী। সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশে ফিরতে আগ্রহী সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানান তারা।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টায় একটি চার্টার্ড বিমানে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন ইরানে থাকা ২৮২ বাংলাদেশি। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন।

অনিশ্চিত পরিস্থিতির কারণে দেশে ফেরার আবেদন জানান ১৮৬ জন বাংলাদেশি। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহায়তায় তাদেরকে ইরান থেকে আজারবাইজানের বাকুতে নিয়ে আসা হয়। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত ২টার পর তারা দেশে পৌঁছান।

ইরানসহ মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটপূর্ণ এলাকা থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের প্রত্যাবাসনে সব ব্যবস্থা নেবে সরকার। এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১১ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন। এছাড়া ১৪০ জনের বৈধ পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

Recommended

একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন

একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন

5 months আগে
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743