দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:৫২, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চাল আটক

মার্চ ১৯, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চাল আটক
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যরাতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজার এলাকায় স্থানীয় তিন ব্যবসায়ী—ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদামঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ কিছু স্থানীয় বস্তায় বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০০ থেকে ৮০০ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল গুদামগুলোতে মজুদ ছিল। অভিযানের সময় অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটককৃত এসব চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি এসব চাল গোপনে পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে সেই চাল পরিষদের গুদাম থেকে সরিয়ে ব্যবসায়ীদের গুদামে রাখা হয়। অথচ প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ইউনিয়নে ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃত চাল কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মুনতাসির মামুন জানান, আটককৃত চাল সরকারি দপ্তরের। কয়েকটি গুদামে আনুমানিক ৭০০ থেকে ৮০০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদাম মালিকরা পালিয়ে যায়। বর্তমানে চালগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended

নতুন মামলায় রিমান্ডে সালমান-আনিসুল-পলক-শমসের মবিন

নতুন মামলায় রিমান্ডে সালমান-আনিসুল-পলক-শমসের মবিন

1 year আগে
দেশে ফিরলেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

দেশে ফিরলেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

9 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743