স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৭ মার্চ) শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ বাবুল ইসলামের সঞ্চালনায়,শিবগঞ্জ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে কুরআনের শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ০৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সেফাউল মূলক বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এখন সঠিকভাবে জানা ও বোঝার সময় এসেছে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেন,আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক শিবগঞ্জ পৌর মেয়র অধ্যাপক মোঃ জাফর আলী বলেন, দেশের অধিকাংশ মানুষ ইসলামের অনুসারী হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলামী মূল্যবোধ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি ন্যায়বিচার, সুশাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন,বর্তমান যুগে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
তারা বলেন,একটি আদর্শ সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলাম বলেন,সমাজের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান,উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


