দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:০৩, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র পরাজিত প্রার্থী হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক

মার্চ ১৭, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র পরাজিত প্রার্থী হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা থাকবে।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকর ও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা চান। জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা থাকবে।

এদিকে কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান বেবু বলেন, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন। তাঁর আশা, এই নিয়োগের ফলে সেবার মান বাড়বে।

প্রসঙ্গত, আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ প্রায় তিন দশক ধরে কুড়িগ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোঃ আতিকুর রহমান মোজাহিদ এর কাছে পরাজিত হন।

Recommended

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

2 years আগে
ইবিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ইবিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743