দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:১৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

মার্চ ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না (গোদাগাড়ী) রাজশাহী :

 রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারাংপুর রোডপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক যুবকের নাম মো. সারুফ হোসেন (২২)। তিনি গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকার বাসিন্দা এবং মো. আমিরুলের ছেলে।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সারাংপুর রোডপাড়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই করতে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সারাংপুর রোডপাড়া গ্রামের মো. রব্বানীর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো প্রায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটককৃত সারুফ হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Recommended

কৃষকলীগ নেতার নেতৃত্বে দুই হাজার কলাগাছ কাটার অভিযোগ

কৃষকলীগ নেতার নেতৃত্বে দুই হাজার কলাগাছ কাটার অভিযোগ

1 year আগে
রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743