দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:১৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পারিবারিক জমি–সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা: সংবাদ সম্মেলনে মানিক রায়হান

মার্চ ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
পারিবারিক জমি–সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা: সংবাদ সম্মেলনে মানিক রায়হান
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মানিক রায়হান মুক্তা।

শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক রায়হান বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাজকেরা বেগমের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় প্রতিপক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গভীর রাতে আদালতের নিষেধাক্কা অমান্য করে প্রতিপক্ষের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে  এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনার মাধ্যমে বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মানিক রায়হান। তিনি বলেন, তার ওমরাহ পালনের একটি ছবি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শামসুল হক, ইয়াসিন আলী ও আজিজুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Recommended

পার্বত্যাঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: ড. ইউনূস

1 year আগে
বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743