দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:৫৩, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে হলুদ-মরিচের গুড়ার বস্তায় নেশাজাতীয় Eskuf DX সিরাপ জব্দ 

মার্চ ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে হলুদ-মরিচের গুড়ার বস্তায় নেশাজাতীয় Eskuf DX সিরাপ জব্দ 
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার ( ৫ মার্চ ) ভোররাতে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি)’র ২ টি অভিযান পরিচালিত হয়। 

প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের জনৈক লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ১টি গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিজিবি ১ জন আসামী, মোঃ ইব্রাহিম (৫০), পিতাঃ মৃত মান্নান, শিবগঞ্জ উপজেলা বিনোদনপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে এই অভিযান চালিয়ে ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরবর্তীতে বস্তার মধ্য থাকা ফেন্সিডিলের বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়াও অপর অভিযানটিতে সোনামসজিদ বিওপি হতে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ অভিযান চলাকালীন একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল মাদকগুলো জব্দ করেন।

আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Recommended

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

12 months আগে
আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

8 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743