দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:৩৩, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

দুই স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ সড়কে বাড়ছে  দুর্ঘটনা, স্পিড ব্রেকার স্থাপনের দাবি জোরালো

মার্চ ২, ২০২৬
in সারাদেশ
A A
0
দুই স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ সড়কে বাড়ছে  দুর্ঘটনা, স্পিড ব্রেকার স্থাপনের দাবি জোরালো
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় অবস্থিত সুকবাসিয়া সংলগ্ন ও বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাথমিক ও উচ্চ শ্রেণির শতাধিক শিক্ষার্থী এই সড়ক পারাপার হয়। কিন্তু সেখানে নেই কোনো স্পিড ব্রেকার, নেই সুস্পষ্ট জেব্রা ক্রসিং ব্যবস্থা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্কুল ছুটির সময় কয়েকজন কোমলমতি শিক্ষার্থী গেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাদের সামনে চলে আসে। উপস্থিত এক সচেতন ব্যক্তি দ্রুত এগিয়ে গেলে চালক ব্রেক করেন এবং অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় অভিভাবক ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি একমাত্র ঘটনা নয়। এর আগেও কয়েকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। কখনো কোনো শিক্ষার্থী ড্রাম টাকের  ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছে, আবার কখনো মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সামান্য আঘাত পেয়েছে কয়েকজন। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি না ঘটলেও আতঙ্ক কাটছে না অভিভাবকদের।

এক অভিভাবক বলেন, “প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করি। গাড়িগুলো এত দ্রুত চলে যে মুহূর্তের ভুলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছোট ছোট ঘটনা তো ঘটছেই।”

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে স্কুলের সামনে সড়কের দুই পাশে স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড টানানো, জেব্রা ক্রসিং অঙ্কন। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সচেতন মহলের মতে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—যার দায় এড়ানো কঠিন হবে।


Recommended

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

11 months আগে
আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743