দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৩৬, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর: প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর: প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না (গোদাগাড়ী), রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য এক আনন্দের সংবাদ নিয়ে এলেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান আসিফ আসাদ। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি। গত ৪ ফাল্গুন ১৪৩২ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রেহান আসিফ আসাদ একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা মরহুম ড. এম আসাদুজ্জামান আসাদ ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সাবেক সফল চেয়ারম্যান।

তিনি গোদাগাড়ী-তানোরের গর্ব, সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন-এর ভ্রাতুষ্পুত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘Rules of Business, 1996’-এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদ-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় ৫ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এই খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এ নিয়োগের ফলে দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অনেকে লিখেছেন—গোদাগাড়ী-তানোরের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।

রেহান আসিফ আসাদ-কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে এ অঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

Recommended

ভালুকায় বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন সিএইচসিপির!

ভালুকায় বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন সিএইচসিপির!

11 months আগে
বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743