দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪৪, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ফ্রিজে প্রসব রাখা হয় তিন বছর ধরে লাইসেন্সবিহীন  ক্লিনিকে, হাতেনাতে ধরেও নেই ব্যবস্থা

জানুয়ারি ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
ফ্রিজে প্রসব রাখা হয় তিন বছর ধরে লাইসেন্সবিহীন  ক্লিনিকে, হাতেনাতে ধরেও নেই ব্যবস্থা
Share on FacebookShare on Twitter

মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ

সিভিল সার্জনের নেতৃত্বে ক্লিনিক পরিদর্শনে গিয়ে ল্যাবে ব্যবহৃত ফ্রিজে পাওয়া যায় ইউরিনের স্যাম্পল বা প্রসবের নমুনা। পরবর্তীতে ওই ক্লিনিককে ০৭ কার্যদিবসের মধ্যে ফ্রিজে প্রসবের নমুনা রাখাসহ অন্যান্য অনিয়ম দূর করে অবহিত করতে বলে সিভিল সার্জন। কিন্তু ঘটনার দুই মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এর উত্তর দেয়নি গত তিন বছর ধরে লাইসেন্স বিহীন ক্লিনিকটি। অভিযুক্ত ক্লিনিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হাসপাতাল রোড এলাকার জারা ডায়াগনষ্টিক সেন্টার। 

জানা যায়, গতবছরের ০৬ নভেম্বর সিভিল সার্জনের নেতৃত্বে জারা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে যান একটি দল। এসময় ল্যাবে ব্যবহৃত ফ্রিজে পাওয়া যায় ইউরিনের স্যাম্পল বা প্রসবের নমুনা, যা দেখতে পান তারা। তাৎক্ষণিক তা অপসারণ করে এমন কাজ না করার নির্দেশনা দেয়া হয়। পরিদর্শনের সময় ২০২২-২৩ সালের পরের তিন বছরের লাইসেন্স দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সও দেখাতে পারেনি তারা। 

পরিদর্শনের ০৫ দিন পর ১১ নভেম্বর পরিদর্শনকালে ফ্রিজে প্রসবের নমুনা পাওয়াসহ ০৮টি পৃথক অনিয়মের তথ্য তুলে ধরে তা সংশোধন করে ০৭ দিনের মধ্যে অবগত করার নির্দেশ দেয় সিভিল সার্জন। তবে ২ মাসের অধিক পেরিয়ে গেলেও মঙ্গলবার (১৩ জানুয়ারী) পর্যন্ত এর জবাব দেয়নি জারা ডায়াগনস্টিক সেন্টার। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন। 

পরিদর্শনে গিয়ে ল্যাবে কালার কোড অনুযায়ী বীন ও ক্রাশার না থাকা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা বাংলায় পাওয়া যায়নি। ফ্রিজে ভায়াল থার্মোমিটার পায়নি সিভিল সার্জন। এছাড়াও রেডিওগ্রাফার না থাকা স্বত্বেও এক্স-রে কার্যক্রম চলমান থাকাকে খুবই বিপদজনক বলে উল্লেখ করা হয়। 

জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের একজন চিকিৎসক জারা ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম মালিক। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাইসেন্সবিহীনভাবে এমন কার্যক্রম পরিচালনা করলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে দেখা যায় না সিভিল সার্জন অফিসকে। এছাড়াও ক্লিনিকটির বিরুদ্ধে কোরিয়া প্রবাসীদের মেডিকেল পরীক্ষায় অনিময়েরও অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, সিভিল সার্জনের পরিদর্শনে অসংগতি পাওয়ার পর পত্র দিলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি।

এবিষয়ে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন ফ্রিজে প্রসবের নমুনা পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফ্রিজে প্রসবের নমুনা রাখার বিষয়টি দুঃখজনক। পরিদর্শনের সময়ই তা অপসারণ করার পাশাপাশি আগামীতেও যাতে এমনটা না করা হয় তার নির্দেশ দেয়া হয়েছে৷ পাশাপাশি গত ৩ বছরের লাইসেন্স নবায়ন করতে বলা হয়। অন্য বিষয়ে যে অসংগতি পাওয়া যায়, তা ঠিক করার পাশাপাশি এগুলো অবহিত করার জন্য বলা হলেও এখনো উত্তর পাওয়া যায়নি। অনিময়ের পরেও অবস্থার পরিবর্তন না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন।

গত ৩ বছরের লাইসেন্স না থাকা ও ফ্রিজে প্রসবের নমুনা রাখার বিষয়টি স্বীকার করেছেন জারা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ। তিনি জানান, কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয়না, সেগুলো রাজশাহীতে পাঠাতে হয়। আবার বিভিন্ন জটিলতায় প্রতিদিন পাঠানো সম্ভব হয়না। তাই ফ্রিজে সংরক্ষণ করা হয়। কিন্তু সিভিল সার্জন তা না করতে নির্দেশ দেন পরিদর্শনকালে। এছাড়াও আমাদের কালার কোড অনুযায়ী বীন ও নিডিল ক্রাশার এবং ফ্রিজে ভায়াল থার্মোমিটারও রয়েছে। 

তিনি আরও জানান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যে সমিতি রয়েছে সেখান থেকেই ইংরেজিতে পরীক্ষা নিরীক্ষার মূল্য তালিকা তৈরি করা হয়েছে, তাই বাংলায় করা হয়নি। পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না পাওয়ায় ক্লিনিকের গত ৩ বছরের লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি। তবে নবায়নের জন্য আবেদন করা হয়েছে। সিভিল সার্জন ক্লিনিকের বিভিন্ন অসংগতি নিয়ে করা নির্দেশনার জবাব দেয়া হয়নি জানালেও জারা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যেই এর উপযুক্ত জবাব দেয়া হয়েছে।

Recommended

‘বিপ্লবী সরকার’ ঘোষণার রিট শুনানি আজ

‘বিপ্লবী সরকার’ ঘোষণার রিট শুনানি আজ

1 year আগে
রাঙ্গামাটির বিএফডিসিকে আধুনিকায়ন করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

রাঙ্গামাটির বিএফডিসিকে আধুনিকায়ন করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743