দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:০৯, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ইবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন বিএনপিপন্থী দুই শিক্ষক

ডিসেম্বর ৮, ২০২৫
in সারাদেশ
A A
0
ইবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন বিএনপিপন্থী দুই শিক্ষক
Share on FacebookShare on Twitter

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপিপন্থী দুই শিক্ষক। তারা হলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারি সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করা হয়।

অফিস আদেশ সূত্রে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০) এর প্রথম সংবিধির ১৯(১) (ঙ), ১৯(১) (চ) এবং ১৯(২) অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

এর মধ্যে ১৯(১) (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী (ডীন ক্যাটাগরি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং ১৯(১) (চ) অনুচ্ছেদ অনুযায়ী (শিক্ষক ক্যাটাগরি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হককে নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, অধ্যাপক ড. নজিবুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বর্তমানে জিয়া পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। এদিকে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জিয়া পরিষদের নিয়মিত সদস্য।

অধ্যাপক ড. নজিবুল হক বলেন, এখানে নির্দিষ্ট কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনোনীত করতে পারে না। আমাকে মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।

Recommended

ইবিতে আইনিশিক্ষা ভিত্তিক সংগঠন ‘SOLPE’ এর যাত্রা শুরু

ইবিতে আইনিশিক্ষা ভিত্তিক সংগঠন ‘SOLPE’ এর যাত্রা শুরু

7 months আগে

পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরলো তত্ত্ববধায়ক ব্যবস্থা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743