দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:২৭, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী আয়োজন, বউ-শাশুড়ি মেলা

সেপ্টেম্বর ২৩, ২০২৫
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী আয়োজন, বউ-শাশুড়ি মেলা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘বউ-শাশুড়ি মেলা’। সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ মেলা আয়োজন করা হয় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে। উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

ইউএফপিও ভূরুঙ্গামারী ডাঃ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোজাম্মেল হক (ডিডিএফপি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, ইউ এইচ এফপিও ভূরুঙ্গামারী ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার ল্যাম্ব বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনপিএফএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম।

প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন, “বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।”

অংশগ্রহণকারী বউ-শাশুড়িরা জানান, আগে লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করা হতো না। কিন্তু এ মেলার মাধ্যমে তারা শিখেছেন, এ ধরনের আলোচনা শুধু জরুরি নয়, বরং মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী তিন শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

Recommended

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

2 years আগে
রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর

2 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743