দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:২৯, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

জাকসু নির্বাচন : ২১ টির মধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ

সেপ্টেম্বর ১৩, ২০২৫
in জাতীয়
A A
0
জাকসু নির্বাচন : ২১ টির মধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে, বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।

এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবার টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে।

তবে গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।

শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়সীমা পরিবর্তন হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, ফলাফল বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব। পরে আবার তিনি রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলেন।

Recommended

র‍্যাব ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান

2 years আগে
নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারির আতঙ্ক

নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারির আতঙ্ক

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743