দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:৩৬, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পুলিশ আমার গায়ে হাত তুলেছে’ বিএনপি নেত্রী শাহনাজের অভিযোগ

জুলাই ১৪, ২০২৫
in সারাদেশ
A A
0
পুলিশ আমার গায়ে হাত তুলেছে’ বিএনপি নেত্রী শাহনাজের অভিযোগ
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুন পুলিশের ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলে বলেছেন, জানতাম না, পুলিশ এত অমানুষ হতে পারে।

সোমবার (১৪ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮ জুন রাতে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও জেলা পুলিশের সিনিয়র সার্কেল অফিসার ইয়াসির আরাফাত তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেন এবং দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে “আয়না ঘরে” আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

শাহনাজ খাতুন অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে বেত্রাঘাত করা হয়, গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়। এরপর সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হয়। ওই সময় চিকিৎসক নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখতে পেলেও থানার ওসি মতিউর রহমান তা অস্বীকার করে হুমকি দেন।

তিনি বলেন, আমি একজন নারী, অথচ আমার গায়ে পুরুষ পুলিশ কর্মকর্তা হাত তুলেছে। এটা শুধু আমার ব্যক্তিগত অপমান নয়, দেশের প্রতিটি নারীর জন্য একটি অবমাননাকর বার্তা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহনাজ খাতুনের বোন আফরোজা বেগম ও অপর ভুক্তভোগী তাজকেরা বেগমের মেয়ে কমেলা বেগম।

এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও একটি স্বাধীন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন শাহনাজ খাতুন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “বিএনপি নেত্রী শাহনাজ খাতুন বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনা ভিন্ন খাতে নিতে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগের কোনো সত্যতা নেই।

Recommended

জেড আই পান্নার বিরুদ্ধে হত্যা মামলা

আগাম জামিন পেলেন জেডআই খান পান্না

1 year আগে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743