দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:১৯, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম রাজনীতি

“নির্দলীয় নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিন”

জুন ৪, ২০২৫
in রাজনীতি
A A
0
“নির্দলীয় নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিন”
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধি: এইচ.এম.বাবলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিরপুর ৬ নম্বর- ট -ব্লকে আয়োজিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক আমিনুল হক বলেন,
“নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই এখন সময়ের দাবি। ডিসেম্বরের মধ্যেই সেই রূপরেখা জনসমক্ষে আনতে হবে।”

সরকারের বিরুদ্ধে একচেটিয়া শাসন ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে আমিনুল হক আরও বলেন,
“শহীদ জিয়ার আদর্শ ছিল জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। কিন্তু বর্তমান সরকার মানুষের সেই অধিকার হরণ করেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান,
“জনগণের পাশে দাঁড়ান, তৃণমূলে যান, তাদের সঙ্গে ন্যায়ের পক্ষে লড়াই করুন। গণআন্দোলন ছাড়া এই দেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”

অনুষ্ঠানের আয়োজক ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন আর রশিদ বলেন,
“শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার শাহাদাতবার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তার আদর্শের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করেছি।”

রূপনগর থানা ছাত্রদলের নেতা শেখ মেহেদী হাসান বলেন,
“আমরা তরুণ প্রজন্মের কর্মীরা শহীদ জিয়ার দেখানো পথেই হাঁটতে চাই। আজকের আয়োজন আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে এসেছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যেতে চাই।”

আলোচনা সভা শেষে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উপস্থিত জনতার মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Recommended

আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের

আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের

1 year আগে
নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিল

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743