দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৫৭, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

জামায়াত নেতা আজহার কারামুক্ত

মে ২৮, ২০২৫
in আইন-আদালত
A A
0
জামায়াত নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, আজ বুধবার সকালে সেখান থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে  রাখা হয়েছিল এ টি এম আজহারুলকে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ তাঁর মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত মঙ্গলবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে সাজা দিয়েছিল।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ জামায়াত নেতার আপিলের রায় ঘোষণা করেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়।

সংক্ষিপ্ত পর্যবেক্ষণে আদালত জানান, বিচারের নামে এটি অবিচার হয়েছিল। বিগত দিনে এ টি এম আজহারের বিষয়ে উত্থাপন করা তথ্য উপাত্ত বিবেচনা করতে ব্যর্থ হয়েছে আদালত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৬ ফেব্রুয়ারি তাঁর রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুলকে গ্রেপ্তার করা হয়।

Recommended

দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থ

দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থ

2 months আগে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আসছে শৈত্যপ্রবাহ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743