দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৯:৪৩, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ফেব্রুয়ারি ২০, ২০২৫
in জাতীয়
A A
0
২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদেরকে ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যে সকল কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।’

ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘২০২৪ সালের পাতানো নির্বাচনে যে সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।’

জেলা প্রশাসকদের কাজে নিরপেক্ষতা রাখার আহ্বান তিনি বলেন, ‘এর মাধ্যমে ডিসিদেরকে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে এ থেকে তারা শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো নির্বাচনে এমন কাজ করার সাহস না পায়।’

দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে এ সময় জনপ্রশাসন সচিব, ‘শুধু নির্বাচনে অনিয়মের জন্য না, যে সকল কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের অভিযোগ আছে- তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গতকাল (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে একই কারণে ১২ কর্মকর্তা ওএসডি হয়েছেন।

Recommended

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

2 years আগে
২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা

২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743