দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৪৪, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

নিয়োগ বাতিলের পর সচিবালয়ের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

ফেব্রুয়ারি ৬, ২০২৫
in জাতীয়
A A
0
নিয়োগ বাতিলের পর সচিবালয়ের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের পর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিয়োগ পাওয়া প্রায় শতাধিক শিক্ষক সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়।

পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। এ সময় নিয়োগ বাতিল করে রায় দেয়া বিচারপতিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। একই সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন।

গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য ওঠে।

Recommended

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আসছে শৈত্যপ্রবাহ

2 years আগে
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্প সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্প সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743