দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:২৭, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশ্ব সংবাদ

২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা

ফেব্রুয়ারি ৪, ২০২৫
in বিশ্ব সংবাদ
A A
0
২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

আমেরিকায় অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে সোমবার ২০৫ ভারতীয়কে নিয়ে রওনা হয়েছে একটি উড়োজাহাজ। মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁরা এসে ভারতে পৌঁছাননি।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদেন বলছে, সি-১৭ উড়োজাহাজে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান এই নেতা এবারের মেয়াদে ক্ষমতায় আসার পর  ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম।

মার্কিন প্রশাসনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে দূরবর্তী গন্তব্য এই ভারত। এখানেই তাদের একটি ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়েছে অবৈধ ভারতীয়দের।

ক্ষমতায় আসার পরই সামরিক বাহিনীকে কাজে লাগাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অভিবাসন নীতি কড়াকড়ি করার ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন সামরিক বাহিনীকে।

শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা-মেক্সিকো সীমান্তে বাড়তি সেনা পাঠান ট্রাম্প। এবার সামরিক উড়োজাহাজ ব্যবহার করলেন অবৈধদের দেশ থেকে বের করার ক্ষেত্রে। এমনকি অভিবাসীদের অস্থায়ী বসবাসের জন্য সামরিক তাঁবুও বানানো হয়েছে।

ভারতীয়দের ফেরত পাঠানো ছাড়াও আরও ৫ হাজার মানুষকে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এরা এল পাসো, টেক্সাস, স্যান দিয়েগো ও ক্যালিফোর্নিয়ার অবৈধ অভিবাসী। এর আগে গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে সামরিক বিমানে করে পাঠানো হয়েছে অবৈধদের।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহার বেশ ব্যয়বহুল। গত সপ্তাহে একটি ফ্লাইটে প্রতি জনে খরচ হয়েছে প্রায় ৫ হাজার মার্কিন ডলার।

এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হয়েছে। রোববারের বিক্ষোভে অভিবাসন নীতি সংস্কারের দাবি জানানো হয়। এ সময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে প্রায় পাঁচ ঘণ্টার মতো যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লস অ্যাঞ্জেলেস ছাড়াও ক্যালিফোর্নিয়ার দক্ষিণে, সান ডিয়েগো, টেক্সাস ও ডালাসেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Recommended

নতুন বাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

নতুন বাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

1 year আগে
এইচএসসিতে শীর্ষ স্থানে কুড়িগ্রাম সরকারি কলেজ

এইচএসসিতে শীর্ষ স্থানে কুড়িগ্রাম সরকারি কলেজ

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743