দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৫০, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম রাজনীতি

১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

জানুয়ারি ১৬, ২০২৫
in রাজনীতি
A A
0
১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কারাগার থেকে বের হন তিনি।

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত মঙ্গলবার খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তাঁর বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান।

এদিকে, বাবরের মুক্তি উপলক্ষে সকাল থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজারো নেতা-কর্মী। নেত্রকোনা-৪ আসনের অসংখ্য মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন নেতার মুক্তির আনন্দে।

কারাগারের সামনে বিএনপি নেতারা বলেন, লুৎফুজ্জামান বাবর নিরপরাধ। বিনা দোষে দীর্ঘ ১৭ বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে মামলাগুলো থেকে খালাস পেতে শুরু করেন বাবর।

 

Recommended

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ

1 year আগে
অভাবীদের চাল নিয়ে চালিয়াতি; ডিলার ও ব্যবসায়ীর চালের গোডাউন সিলগালা

অভাবীদের চাল নিয়ে চালিয়াতি; ডিলার ও ব্যবসায়ীর চালের গোডাউন সিলগালা

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743