দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৫:১৭, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

ডিসেম্বর ১৫, ২০২৪
in সারাদেশ
A A
0
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

খুলনা রেলস্টেশনের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’- এমন একটি লেখা প্রচার হয়েছে। আর এই লেখাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনায় স্থানীয় ছাত্র-জনতা একজনকে জড়িত থাকার সন্দেহে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় ছাত্র-জনতা জানায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল,‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।’ এটি দেখার পরেই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

আর এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা জেনেছি, এখানে ডিজিটাল ব্যানারে বাজে একটা লেখা চলছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে নতুন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি।

তিনি আরও বলেন, আসলাম হোসেন নামে একজন এটি কন্ট্রোল করেন। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

2 years আগে

আজ নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের সমাবেশ, ১৫ লাখ জমায়েতের আশা

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743