দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:৪০, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশ্ব সংবাদ

কলকাতায় কালীপূজা ঘিরে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৩৩

নভেম্বর ১, ২০২৪
in বিশ্ব সংবাদ
A A
0
কলকাতায় কালীপূজা ঘিরে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৩৩

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালীপূজা ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৩ জন। এ ছাড়া শহরজুড়ে বাড়তি নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নিষিদ্ধ বাজি ফুটানো এবং অসভ্য আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে বাজি ফুটানো এবং বাকি ২৬ জনের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে এ সময়ে কোনো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেনি পুলিশ।

পুলিশের বরাতে বলা হয়, শহরজুড়ে বাড়তি নজরদারি আরোপ করেছে তারা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই ছুটে যাচ্ছে পুলিশ। বিশেষ করে নিষিদ্ধ বাজির কারণে হাসপাতালে রোগীদের যাতে সমস্যা না হয়, তা প্রাধান্য দেওয়া হচ্ছে। হাসপাতাল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, কালীপূজা ও দীপাবলিতে নিষিদ্ধ বাজির ‘তাণ্ডব’ বন্ধ করতে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। শহরের বিভিন্ন বহুতল ভবনের দিকেও নজর রেখেছে পুলিশ। কেউ বিধি ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ বাজি ফুটানো রুখতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চলছে। বাজি বাজেয়াপ্তও করা হয়েছে। বহুতল ভবনগুলোতে শব্দবাজি ফুটানো রুখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গত ২১ অক্টোবর থেকেই অভিযান জোরদার করা হয়েছে। সেদিন থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বাজেয়াপ্ত করা হয় ৩ হাজার ৯৩৪ কেজি নিষিদ্ধ বাজি।

প্রসঙ্গত, কালীপূজা নির্বিঘ্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কলকাতা পুলিশ। এর মধ্যে শব্দবাজি নিষিদ্ধ ছাড়াও বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত মণ্ডপগুলোতে মাইক বা সাউন্ড বক্স ব্যবহারে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় বরাবরই ‘সায়লেন্স জ়োন’। সেখানে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়। সায়লেন্স জ়োনেও শব্দের মাত্রা রাখতে হবে ৪০ ডেসিবেলের মধ্যে।

Recommended

ভোলাহাটে পারিবারিক ঝগড়ার জেরে ভাতিজার হাতে চাচা খুন

ভোলাহাটে পারিবারিক ঝগড়ার জেরে ভাতিজার হাতে চাচা খুন

1 year আগে
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সোনামসজিদ সীমান্তে  আওয়ামীলীগ নেতা আটক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সোনামসজিদ সীমান্তে আওয়ামীলীগ নেতা আটক

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743