দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৩৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন

অক্টোবর ১৪, ২০২৪
in সারাদেশ
A A
0
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর দুই আহতরা হলেন- মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইসমাইল গ্রুপের রবিউলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত দুজন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মুঠোফোন বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও আব্দুল ও ইসমাইলকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, একজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recommended

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে: মির্জা ফখরুল

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে: মির্জা ফখরুল

4 months আগে
পুলিশের চেকপোষ্টে আটক হল যুবক 

পুলিশের চেকপোষ্টে আটক হল যুবক 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743