দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:৩১, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম রাজধানী

রাজধানীতে বিএনপির সমাবেশ দুপুরে

সেপ্টেম্বর ১৭, ২০২৪
in রাজধানী, রাজনীতি
A A
0

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এ ছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে।

বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সিলেটে কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ফরিদপুরে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি থাকবেন।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের দিন পেছায় বিএনপি।

গত শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পূর্বঘোষিত বিএনপির এই সমাবেশটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু এটি পিছিয়ে ১৭ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

Recommended

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন 

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন 

1 year আগে
চাঁপাইনবাবগঞ্জে কানসাট ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কানসাট ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743