দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:০০, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে: মির্জা ফখরুল

মার্চ ২৩, ২০২৬
in জাতীয়
A A
0
সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সামনের দিনগুলো কঠিন হতে পারে, সেই সঙ্গে তেলসহ জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। 

মির্জা ফখরুল বলেন, ‘এখন একটা বড় সংকট দেখা দিয়েছে- তেল নাই, যুদ্ধ লাগছে আপনার ওই যে ইরান আর ইসরায়েল-আমেরিকা। এজন্য তেলের সাপ্লাই কম। এ কারণে আমাদের সামনের দিনগুলো খুব ভালো সময় না ভাই, সামনের দিনগুলো একটা কঠিন সময়।’ 

তিনি বলেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে, আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে, সেগুলোকে সয়ে (সহ্য) নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

সমবায় মন্ত্রী বলেন, ‘আমরা যে কথা বলি, তারেক রহমান যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতা বের হইছে না – বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে! বেহেশত তো দিতে পারলো না এবার, আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। আমরা আমাদের কাজ দিয়ে, ইবাদত করে ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব।’ 

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেবো না। এটা মাথায় রাখবেন, আইনকানুন মেনে চলবেন।’ 

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান একটা স্লোগান দিছে না- করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ, এটা অর্থবহ একটা কথা। কাজ করতে হবে, একসাথে কাজ করব, দেশটাকে গড়ব। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।’

বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা ও রায়পুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recommended

হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

7 months আগে
ভালুকায় সৌদির খেজুর বাগান করে জীবনের স্বপ্ন পূরণ মোতালেবের

ভালুকায় সৌদির খেজুর বাগান করে জীবনের স্বপ্ন পূরণ মোতালেবের

8 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743